• প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বেরিয়ে যায়। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা এবং ইলেকট্রোলাইট শরীরকে সজীব করে এবং ক্লান্তি দূর করে নিমিষেই চনমনে করে তোলে।

  • অতিরিক্ত গরমে পানি স্বল্পতার কারণে অনেকের প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশন দেখা দেয়। ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে মূত্রনালি পরিষ্কার রাখে।

  • গরমে ঘামের সঙ্গে খনিজ বেরিয়ে যাওয়ায় অনেক সময় রক্তচাপের তারতম্য ঘটে। ডাবের পানিতে থাকা পটাশিয়াম হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে।

  • ডাবের পানিতে পাঁচটি প্রধান ইলেকট্রোলাইট থাকে—পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, দীর্ঘক্ষণ ব্যায়ামের পর ডাবের পানি শরীরের তরল ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম এবং এটি পাকস্থলীতে কোনো অস্বস্তি সৃষ্টি করে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews