নড়াইল সদর উপজেলার চানপুর গ্রাম থেকে জাহাঙ্গীর হোসেন (৫৪) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর নওয়াব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন চানপুর গ্রামের আবুল কালামের বাড়িতে বসবাস করতেন। ওই বাড়ি দেখাশোনার পাশাপাশি তিনি ভ্যান চালাতেন। রবিবার সকালে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ভ্যান চুরি কিংবা ছিনতাইকালে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে রেখে যেতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews