এ বিষয়ে জানতে চাইলে এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংযোগ বাড়ানোর অংশ হিসেবে এই পরিষদ গঠন ও বৈঠকের আয়োজন করা হয়েছে। এটি সবে শুরু। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তিন মাস পরপর পরিষদের বৈঠক হবে। আগামী সময়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে তাঁদের সমস্যাগুলোও আমরা তুলে ধরব। আজকের বৈঠকে আমরা ব্যবসা–বাণিজ্যের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা বলেছি, বিদ্যমান সমস্যার সমাধান করা গেলে বিনিয়োগ ও ব্যবসা–বাণিজ্য পরিস্থিতির উন্নতি হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews