প্রাক-বিশ্বকাপ প্রীতি ম্যাচের আগে ধাক্কা খেল ইংল্যান্ড ফুটবল দল। উরুর চোটে ছিটকে গেছেন দলটির ডিফেন্ডার জারেল কুয়ানসা। আর্সেনালের হয়ে দারুণ ছন্দে থাকা এবেরেচি এজেও ছিটকে গেছেন পায়ের পেশীর চোটে।

কুয়ানসার চোটের বিষয়টি বিবৃতিতে দিয়ে জানিয়েছে তারা ক্লাব বায়ার লেভারকুসেন। ২৩ বছর বয়সী কুয়ানসা শনিবার বুন্দেসলিগায় হেইডেনহেইমের সাথে লেভারকুসেনের ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন।

লেভারকুসেনের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাম উরুর পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কুয়ানসা। এ কারনে আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড জাতীয় দলে তিনি যোগ দিতে পারছেন না।’

লিভারপুলের সাবেক এই ডিফেন্ডার শুক্রবার ইংল্যান্ড কোচ থমাস টাচেল ঘোষিত ৩৫ সদস্যের দলে ডাক পেয়েছিলেন।

এজে চোট পান গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে। এদিন গুরুত্বপূর্ণ একটি গোলও করেন তিনি। এরপরই চোট হানা দেয় তার শরীরে, সেই কারণে রোববার রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া লিগ কাপের ফাইনালে খেলতে পারেননি তিনি।

জাতীয় দলের হয়ে সবশেষ তিন ম্যাচে দুটিসহ মোট ১৬ ম্যাচে তিনটি গোল করেছেন ২৭ বছর বয়সী এজে।

ওয়েম্বলিতে আগামী ২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এর চার দিন পর একই মাঠে তারা খেলবে জাপানের বিপক্ষে।

আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের লড়াই হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে, চলবে ১৯ জুলাই পর্যন্ত।

মূল আসর শুরুর আগে ইংল্যান্ড আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, নিউজিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে।

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews