প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পনশেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তাদের স্মৃতির সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়।
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাক জানান পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, জুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, নান্টু দাস প্রমুখ।
সাইফুল হক বলেন, বস্তুত ভাষা অ্যান্ড্রয়েড ও ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা ভাষা শহীদদের স্বপ্নের সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি।
তিনি বলেন, ২০২৪’ এর গণঅভ্যুত্থান ও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরী হয়েছে। তাকে নষ্ট হতে দেয়া যাবেনা। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews