তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা অর্জনের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ খিলগাঁও থানা শাখার উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার খিলগাঁওয়ের একটি সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক কর্মক্ষেত্রে দক্ষ হয়ে ওঠা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা অর্জন এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে কম্পিউটার ব্যবহারের বাস্তবভিত্তিক ধারণা, অফিসিয়াল কাজের প্রস্তুতি এবং আত্মোন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়।

বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণ ও যুবসমাজের উন্নয়নে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এই কর্মশালাটি আয়োজন করা হয় ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং খিলগাঁও থানা শাখার সভাপতি আশিক ও সাধারণ সম্পাদক মাইনুলের নেতৃত্বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, সাংগঠনিক সম্পাদক রিজভী, দপ্তর সম্পাদক নিলয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহাদী, অর্থ সম্পাদক সাব্বির, প্রচার সম্পাদক নাইজুল, সদস্য মুকুল ও আছলাম, কার্যনির্বাহী সদস্য দীপ্ত, নিরব ও আশরাফুল, স্বেচ্ছাসেবক সমন্বয়ক রাসেল, সদস্য ইয়াছির ও রাতুল, ক্রীড়া সম্পাদক নাঈম, সাংস্কৃতিক সম্পাদক বিজয়সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ ছাড়াও নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (নারী বিষয়ক) তানজিলা, সাংগঠনিক সম্পাদক (নারী) ফারিয়া, সদস্য সুমাইয়া, নুসরাত ও তামান্না।

উপস্থিত সবাই কর্মশালাটিকে সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews