মাগুরার শ্রীপুর উপজেলায় ইয়াবাসহ ফায়ার সার্ভিসের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সারঙ্গদিয়া এলাকায় স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ জানায়, শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী সাঈদ হোসেন। আজ বৃহস্পতিবার রাতে সারঙ্গদিয়া এলাকায় ইয়াবা লেনদেনের অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে। স্থানীয়দের খবরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে সাঈদ হোসেন জানায়, সে ও তার এক ব্যাচমেট মিলে ১০০ পিস ইয়াবা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৬ পিস তার কাছে ছিল এবং বাকি ৮৪ পিস তার কক্ষের খাটের নিচে রাখা আছে বলে তিনি স্বীকার করেন।

মাগুরা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে স্থানীয়রা ওই ফায়ার সার্ভিস কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews