দেশের বাজারে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকা নিয়ে গতকাল সোমবার দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এ দুটিসহ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল্লাহ আল মামুন গতকাল রিটটি করেন। শুনানির জন্য রিটটি আদালতের আজকের কার্যতালিকায় ওঠে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. আব্দুল্লাহ আল মামুন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. ফারুক হোসেন।

পরে আইনজীবী মো. আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ নিয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে হাইকোর্টের আদেশ গ্রহণের ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে বিএসটিআই, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিশেষজ্ঞ প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার বিষয়টি এসেছে উল্লেখ করে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, প্রচলিত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির মাত্রা, মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর কিংবা কতটুকু সহনীয়—এসব দিক তদন্ত করবে কমিটি। পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন রাখা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews