দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এর জন্য তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।’ 

বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের কাশাদহ খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলা, অযত্নের কারণে খালে পরিণত হয়েছে। সেগুলোকে পুনঃখননের মহাপরিকল্পনা রয়েছে। আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।’

খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।  

এরপর দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরো দুটি খালের কাজ পরিদর্শন করেন মন্ত্রী। 

এ সময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান উপস্থিত ছিলেন। 



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews