এআই-ভিত্তিক গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নিয়ে আসছে গুগল এআই প্লাস সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা গুগলের সর্বাধুনিক এআই টুলস ও প্রিমিয়াম সেবাগুলো ব্যবহারের সুযোগ পাবেন, যা তাদের দৈনন্দিন কাজ, সৃজনশীলতা এবং যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলবে।

এই অফারের মাধ্যমে ব্যবহারকারীরা গুগলের বেশ কিছু প্রিমিয়াম এআই-চালিত সেবা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই ইমেজ তৈরি ও সম্পাদনার সুবিধা এবং স্মার্ট পড়াশোনার জন্য জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ।

প্রতিষ্ঠানটির দাবি, হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারভিত্তিক স্মার্ট সেবা দেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছে টেকনো।

এই সুবিধা পাবে টেকনোর নির্দিষ্ট কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন ব্যবহারকারী। এর মধ্যে রয়েছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩।

আগামী ১৪ মে ২০২৬ থেকে যোগ্য ব্যবহারকারীরা একটি সাধারণ ওটিএ আপডেটের মাধ্যমে এই অফারটি কাজে লাগাতে পারবেন এবং তাদের ফ্রি ট্রায়াল দাবি করার জন্য জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews