এনআরবিসি ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ‘রিসার্চ অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ নিয়োগে আবেদনকারীদের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
পদের নাম: রিসার্চ অ্যানালিস্ট
পদসংখ্যা: ১ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় career@nrbcbanksecurities.com সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।