ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, যাতায়াতে পথে যেখানে-সেখানে (সিটি করপোরেশন-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি। আমাদের সরকার নিশ্চয়ই এসব ব্যাপারে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করবে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, সারাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে।

‘যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয়, সেটা ভিন্ন। ’

আরও পড়ুন

আরও পড়ুন

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাধা দুর্নীতি ও ধর্মান্ধতা: ইফতেখারুজ্জামান

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাধা দুর্নীতি ও ধর্মান্ধতা: ইফতেখারুজ্জামান

তিনি আরও লেখেন, ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন।

সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews