দুটি সুতা কারখানায় ৬৫০ কোটি টাকা জোটবদ্ধ অর্থায়ন করছে কমিউনিটি ব্যাংক। আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলস নামের এই দুই সুতার কলে সিন্ডিকেট বা জোটবদ্ধ অর্থায়ন করবে কমিউনিটি ব্যাংকের নেতৃত্বাধীন কয়েকটি ব্যাংক। এই অর্থে কারখানা দুটি আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ বা বিএমআরই করার পাশাপাশি চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে।
সম্প্রতি কারখানামালিক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দার চুক্তিতে সই করেন।