যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। এর ফলে এমন একটি স্পর্শকাতর বিষয় আবার সামনে এসেছে, যা তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এসেছেন।
তিনি অনলাইনে প্রচারিত এই জল্পনা অস্বীকার করেছেন যে, এপস্টেইন তাকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছেন যে তিনি ভুক্তভোগীদের একজন নন।
একটি বিবৃতি পাঠ করে মেলানিয়া বলেন, ‘জেফরি এপস্টেইনের সঙ্গে আমাকে জড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, তার আজই অবসান ঘটাতে হবে।’ একইসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতিও জানান তিনি।
হোয়াইট হাউসে দেওয়া এই ভাষণটি এপস্টেইনের মামলাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, যে মামলাটি ট্রাম্পের রাষ্ট্রপতি থাকাকালীন সময়কে তোলপাড় করে দিয়েছিল। কারণ তার সমর্থকেরা তার প্রশাসনকে সরকারি নথি থেকে পাওয়া তথ্য অপব্যবহারের জন্য অভিযুক্ত করছে।
গত সপ্তাহে ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন, যিনি ট্রাম্পের অনুগতদের বিশেষ রোষের শিকার হয়েছিলেন। এর কারণ ছিল, বিচার বিভাগ এপস্টেইন মামলা সম্পর্কিত লক্ষ লক্ষ নথি প্রকাশে গড়িমসি করছিল।
আরও পড়ুন
আরও পড়ুন এপস্টেইন ফাইলে নাম, মুখ খুললেন জিজি হাদিদ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে ‘এপস্টেইন কেলেঙ্কারিটি’ যখন খবরের শিরোনাম থেকে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, তখন মেলানিয়া ট্রাম্প বৃহস্পতিবার কেন এ বিষয়ে মুখ খুললেন, তা জানাননি।
কিন্তু তার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান রয়টার্সকে এক বিবৃতিতে বলেছেন, ‘ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখন মুখ খুলেছেন কারণ আর সহ্য করা যায় না। এই মিথ্যাচার অবশ্যই বন্ধ করতে হবে।’
সূত্র: রয়টার্স