ফলো করুন
অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুকে বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মশিউর রহমান শামীমকে সিনিয়র সহ-সভাপতি, মাহমুদুল হাসান তুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়।
খুব দ্রুত বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।