৩০ বছরের তরুণ লাবিব মোরশেদ বাঁচতে চান। কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে আবার সুস্থ জীবনে ফিরতে চান তিনি।
বছর দেড়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাবিব। তখন ঢাকার ধুপখোলা আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান, তার দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
২০২৪ সালের ১৮ এপ্রিল কিডনি অকেজো হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ডা. সাইফুল বাহার খানের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ২০২৪ সালের ২০ নভেম্বর থেকে তাকে নিয়মিত হেমোডায়ালাইসিস দেওয়া শুরু হয়। এখন প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে। সর্বশেষ তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করাচ্ছেন।
চিকিৎসার খরচ অনেক বেশি। এ পর্যন্ত মোট ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনের জন্য আরও প্রায় ২০ লাখ টাকা দরকার।
সম্পদ বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছে লাবিবের পরিবার। কিন্তু আর পেরে উঠছে না তারা। তাই অন্যদের সাহায্য চাইছে পরিবার।
যারা লাবিবকে সাহায্য করতে চান, তারা বিকাশ নম্বর 01791970193-এ টাকা পাঠাতে পারেন। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসির গুলশান নর্থ শাখায় লাবিবের অ্যাকাউন্টেও সাহায্য পাঠানো যাবে। অ্যাকাউন্টের নাম Md. Labib Morshad এবং অ্যাকাউন্ট নম্বর 1271260032864।