সূর্যের শক্তি ব্যবহার করে মহাকাশযাত্রা বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্পেসএক্সের সাবেক প্রকৌশলী জেফ থর্নবার্গ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এখন পোর্টাল স্পেস সিস্টেমসের প্রধান নির্বাহী।

২০২১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়িয়েছে ২৫০ মিলিয়ন ডলার। এই বিনিয়োগে নেতৃত্ব দেয় জিওডেসিক ক্যাপিটাল ও ম্যাক৩৩। আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

তারা তৈরি করছে নতুন এক প্রযুক্তি। এর নাম সোলার থার্মাল প্রপালশন। এ প্রযুক্তিতে জ্বালানি পোড়ানো হয় না। সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে তাপ তৈরি করা হয়। সেই তাপে প্রপেলান্ট গরম করে মহাকাশযানকে এগিয়ে নেওয়া হয়। নাসা বহু আগে এই ধারণা নিয়ে কাজ করেছিল। তবে তখন এর ব্যবহার হয়নি। এখন প্রতি বছর হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে। ফলে দ্রুত চলাচলের চাহিদা বেড়েছে।

জেফ থর্নবার্গ বলছেন, মহাকাশযানকে দ্রুত কক্ষপথ বদলাতে সক্ষম হতে হবে। প্রতিষ্ঠানটি দুই বছরের মধ্যে কক্ষপথে পরীক্ষা চালাতে চায়। চলতি বছর একটি প্রোটোটাইপ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

২০২৭ সালে পূর্ণাঙ্গ প্রদর্শনী মিশনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রযুক্তি সফল হলে স্যাটেলাইট পরিচালনা আরও দ্রুত ও সাশ্রয়ী হতে পারে। ভবিষ্যতে এটি নিউক্লিয়ার শক্তিচালিত প্রযুক্তির পথও তৈরি করতে পারে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews