তেহরান, ৪ জুলাই – ইরানে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিনিধি দলের উপস্থিতিতে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের বিষয়বস্তু এবং এর নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তেহরানে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এই দলটির নেতৃত্বে ছিলেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে কোরআন থেকে পৃথক পৃথক আয়াত পাঠ করা হয়।

তবে সৌদি প্রতিনিধিদের জন্য সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াতটি নির্বাচন করা হয় যেখানে মূলত ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুই বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনার মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে। এতে একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দলটি ছিল অবিশ্বাসী।

আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন এবং এর মধ্যে চিন্তাশীলদের জন্য দিকনির্দেশনা রয়েছে। ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে এই বিশেষ আয়াতটি তেলাওয়াতের পেছনে তেহরানের পক্ষ থেকে কোনো প্রতীকী বার্তা থাকতে পারে।

অনেক বিশ্লেষক মনে করছেন এর মাধ্যমে নিজেদের অবস্থান এবং প্রতিপক্ষের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়ে থাকতে পারে। তবে ইরানের সরকারি পর্যায় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সৌদি প্রতিনিধিদলের সামনে এই আয়াত তেলাওয়াতের ঘটনাটি বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews