সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহতের কথা বলেছে, তবে কোথা থেকে ক্ষেপণাস্ত্রগুলো এসেছে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

গত ফেব্রুয়ারির শেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরবসহ অন্য উপসাগরীয় দেশগুলো নিয়মিতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের শিকার হয়েছে। এই আক্রমণগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযানকে প্রতিশোধ হিসেবে চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews