ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সংক্রামক রোগ বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে হাসপাতালটিতে তার মৃত্যু হয়।

মৃত শিশুটি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ মাস বয়সী ওই শিশুকন্যাকে গত ২৬ মে দুপুর ২টা ২০ মিনিটে হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর তথ্য না থাকলেও চলতি বছরের পরিসংখ্যানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক রোগ বিভাগে হামের উপসর্গ নিয়ে ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬৪৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে মৃত্যুবরণ করেছে ৪৪ জন।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews