প্রথমবারের মতো বড়পর্দায় জুটি হয়ে আসছেন চিত্রনায়ক এবিএম সুমন ও চিত্রনায়িকা সাদিয়া জাহান প্রভা। সরকারি অনুদানপ্রাপ্ত ঝুমুর আসমা জুঁই পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা "দুই পয়সার মানুষ"-এ দেখা যাবে তাদের। দ্রোহ আর প্রেমকে ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমা।

সিনেমায় দেখা যায়, বাবার মৃত্যুর পর এলাকার প্রভাবশালী এক বড় ভাইয়ের নজরে পরে যায় সুমন। বিল্লাহ, যার অপর নাম ত্রাস। কি করে না সে? মেয়ে পাচার, টেন্ডারবাজি, চোরাকারবারি, মার্ডার। সুমন এক সময় জড়িয়ে যায় অপরাধ জগতের সাথে। বিল্লাহর ছোটো ভাইয়ের রক্ত অনেক পছন্দ, লাল লাল রক্ত। সুমন তার চোখের কা়ঁটা। দুজনের মধ্যে চলে নিরব লড়াই। সব কিছুই বাইরে সুমনের জীবনে এক টুকরো শান্তির তার প্রেমিকা। মিষ্টি মেয়ে যার চোখে দুষ্ট হাসি। দুজনে ঘর বাঁধার স্বপ্ন দেখে। হঠাৎ আসে কালবৈশাখী মতো এক ঝড়। সব কিছু তছনছ করে দিয়ে যায়। কি করবে সুমন? পালিয়ে যাবে নাকি লড়বে। এভাবে উত্তেজনা নিয়ে ঝড়ের বেগে ছুটে চলে সিনেমাটি।

 

ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক ঝুমুর আসমা জুঁই। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাওয়ার আশা করছেন নির্মাতা। প্রভা ও সুমন জুটির অ্যাকশন আর প্রেমের রসায়ন দর্শক খুব উপভোগ করবে বলে আশা প্রকাশ করেন পরিচালক। তিনি আশা করেন দর্শক একটা ভালো সিনেমা হলে গিয়ে দেখবে।

প্রভা ও সুমন ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সমু চৌধুরী, রামিজ রাজু, মিলি বাশার, আনোয়ার শাহী, সুমন পারভেজসহ অনেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews