পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসির জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন। তবে আমন্ত্রিত অতিথিদের দেওয়া বিশেষ উপহার নিয়ে এবার বিনোদনপাড়ায় তুমুল শোরগোল। নতুন খবর, বিয়ের মূল আনুষ্ঠানিকতার আগে আয়োজিত 'রিহার্সাল ডিনার'-এ আসা তারকা অতিথিদের মূল্যবান ও আকর্ষণীয় উপহার দিয়ে চমকে দিয়েছেন এই নবদম্পতি।

উপহারের সেই বিশেষ বাক্সে ঠিক কী ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে তা বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাক-বিয়ে নৈশভোজে আসা অতিথিদের কালো ভেলভেটের তৈরি একটি করে বিলাসবহুল বক্স দেওয়া হয়। বাক্সগুলোর ওপর টেইলর ও ট্রাভিসের নামের আদ্যক্ষর মিলিয়ে 'টিটি' (TT) খোদাই করা ছিল।

এই রহস্যময় বাক্সগুলোর ভেতরে ছিল হীরাখচিত অত্যন্ত মূল্যবান শ্যাম্পেন গ্লাস। এছাড়াও বাক্সের ভেতরের অংশে একটি বিশেষ কাপড়ে প্রিন্ট করা ছিল এই জুটির বাগদানের এক্সক্লুসিভ ছবি, যা ট্রাভিস কেলসির বাড়ির পেছনের বাগানে তোলা হয়েছিল। কাপড়টির ভেতরে রুপালি মোমের সিলমোহর দিয়ে আটকানো একটি চমৎকার স্মারক কার্ডও রাখা ছিল।

টেইলর ও ট্রাভিসের এই প্রাক-বিয়ে অনুষ্ঠানে সেলেনা গোমেজ, জিজি হাদিদ, ব্র্যাডলি কুপার, জ্যাক অ্যান্টনফ ও লেনা ডানহামের মতো বিশ্বখ্যাত তারকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে এই মূল্যবান উপহারের বাক্স দেখা গেলেও তারা কেউ প্রকাশ্যে এর ভেতরের জিনিস নিয়ে মুখ খোলেননি।

গত ৩ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অত্যন্ত গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে এই জুটির বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ক্রিশ্চিয়ান ডিওরের কাস্টম ডিজাইনের পোশাকে সেজে ২০২৩ সাল থেকে প্রেম করা এই তারকা জুটি অবশেষে তাদের দীর্ঘ প্রেমের সফল পরিণতি টানলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews