ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন এই দ্বিপক্ষীয় সিরিজের টিকিট পাওয়া যাবে আজ সন্ধ্যা ৬টা থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম উভয় ভেন্যুর টিকিটমূল্য একসঙ্গেই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরাবরের মতো বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

এর আগে দ্বিপক্ষীয় সিরিজগুলো ভিন্ন ভেন্যুতে হলে টিকিটের মূল্য আলাদাভাবে প্রকাশ করা হতো। তবে এবার তা প্রকাশ করে হয়েছে একসঙ্গেই। মিরপুর ও চট্টগ্রাম উভয় ভেন্যুর ইস্টার্ন গ্যালারিতে সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে ম্যাচ উপভোগ করা যাবে। মিরপুরে নর্দার্ন ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। ক্লাব হাউজ ৬০০ টাকা এবং ভিআইপি বা ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ১৫০০ টাকা। সর্বোচ্চ ২৫০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। চট্টগ্রামের ক্ষেত্রেও গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ প্যাভিলিয়নের টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে সর্বোচ্চ ২৫০০ টাকা।

১৭ ও ২০শে এপ্রিল মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর ২৩শে এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটি খেলবে তারা। সেখানেই ২৭শে এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০শে এপ্রিল দ্বিতীয় ম্যাচ খেলে ২রা মে মিরপুরে সিরিজের শেষ ম্যাচটি খেলবে দুদল।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। ৩টার পরিবর্তে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টা থেকে এগিয়ে দুপুর ৩টায় আনা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews