চট্টগ্রাম

চট্টগ্রাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ২৮ তারিখ শনিবার চট্টগ্রামের ষোলশহর তালতলা বস্তিতে প্রায় ১৫০ জন পথশিশু ও তাদের পরিবারকে নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে জনতার ঐক্য প্ল্যাটফর্ম। সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে একসাথে বসে ইফতার করার মাধ্যমে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজান কেবল আত্মশুদ্ধির মাস নয়, এটি সহমর্মিতা ও মানবতার চর্চারও সময়। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা চাটগাঁবাসী সংগঠনের সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক নেতা এবিএম ইমরান। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এক কাতারে এনে সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই এমন উদ্যোগের সার্থকতা। জনতার ঐক্যের এই আয়োজন অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সমন্বয়ক রবিউল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসাইন রবিন, সহসমন্বয়কারী আশরাফ উদ্দীন নয়ন, হাশমিরা হায়দার চৌধুরী, মোফাজ্জল হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন।

আয়োজকরা জানান, তাদের লক্ষ্য একসাথে বসে ইফতার করা, ভালোবাসা ভাগাভাগি করা এবং মানবতার বন্ধন আরও দৃঢ় করা। তারা সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, রমজানের শিক্ষা বাস্তবে রূপ দিতে হলে মানবতার পাশে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে।

ইফতার শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews