সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাবলি বেগম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

বাবলি বেগম উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মখলিছ মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন তার বাবা ও এক ভাই পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাড়িতে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বারান্দার টিনের চালা খুলে ঘরে প্রবেশ করেন। পরে তার ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবলির নিথর দেহ দেখতে পান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এর আগে, বাবলির মা ও বড় ভাইও আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় নিহতের বাবা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews