যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত মুসল্লিদেরকে যেখানে সাধারণত হাজার হাজার মানুষের সমাগম হয়, এমন ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঈদুল ফিতরের নামাজ না পড়ার জন্য বলা হয়।



সংযুক্ত আরব আমিরাতের একটি মসজিদে ঈদের জামাতে সমবেত মুসল্লিদের একাংশ

| খালিজ টাইমস

তিন সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের মধ্যেই আজ শুক্রবার মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও মুসলিম অধ্যুষিত পুরো অঞ্চলটিতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যদিও ইরান ছাড়া অন্য আরব দেশগুলো সরাসরি অংশ নিচ্ছে না।

ধর্মীয় রীতি অনুসারে সাধারণত খোলা স্থানে ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে। তবে, সংঘাত ও ইরানি হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো বাইরে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার তথ্যমতে, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত মুসল্লিদেরকে যেখানে সাধারণত হাজার হাজার মানুষের সমাগম হয়, এমন ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঈদুল ফিতরের নামাজ না পড়ার জন্য বলা হয়।

শুধু মসজিদের ভেতরেই নামাজ আদায়ের নির্দেশ দেয় দেশগুলো।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews