জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি ছোট্ট বানর ছানা ‘পাঞ্চ’-এর গল্প বর্তমানে বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছে। 

মাত্র ছয় মাস বয়সি এই জাপানিজ ম্যাকাও ছানাটি সব সময় একটি খেলনা ওরাং ওটাং জড়িয়ে ধরে থাকে, যার পেছনের গল্পটি যেমন আবেগঘন, তেমনি কিছুটা দুঃখের।

পাঞ্চের জন্ম হয়েছিল ২০২৫ সালের জুলাই মাসে, কিন্তু জন্মের পরপরই তার মা তাকে ত্যাগ করে। চিড়িয়াখানার কর্মীরা তাকে উদ্ধার করে নিজেদের হাতে বড় করে তোলেন। তবে সমস্যা শুরু হয় যখন তাকে অন্যান্য বানরদের সঙ্গে একই খাঁচায় রাখা হয়। 

দেখা যায়, পাঞ্চ তার দলের অন্য বানরদের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট পাচ্ছে এবং একাকিত্ব ও উদ্বেগে ভুগছে। বানর ছানাদের স্বভাব হলো জন্মের পর থেকেই মায়ের শরীর আঁকড়ে ধরে রাখা। পাঞ্চের এই শূন্যতা পূরণ করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে একটি বড় আকারের খেলনা ওরাং ওটাং দেয়।

আরও পড়ুন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

বর্তমানে এই খেলনাটিই পাঞ্চের কাছে তার মায়ের মতো হয়ে উঠেছে। সে যেখানেই যায় খেলনাটি সাথে নিয়ে যায়; এটি জড়িয়ে ধরেই সে খায়, খেলা করে এবং ঘুমায়। খেলনার প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও নির্ভরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাঞ্চকে এক নজর দেখতে এখন চিড়িয়াখানায় পর্যটকদের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে। এমনকি মানুষের ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

অনলাইনে অনেকেই পাঞ্চের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ একে কিউট বললেও মা হারানোর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি আশার খবরও দিয়েছে। তারা জানিয়েছে যে, পাঞ্চ ধীরে ধীরে তার দলের অন্য বানরদের সাথে মেলামেশা শুরু করেছে। সে এখন অন্য বানরদের কাছ থেকে গ্রুমিং শিখছে এবং বানর সমাজে টিকে থাকার নিয়মকানুন রপ্ত করছে। পাঞ্চের এই সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে তার প্রিয় খেলনাটি এখন তার মানসিক শক্তির সবচেয়ে বড় উৎস।

সূত্র: নিউজ.কম.এইউ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews