কিয়েভ মাফ চাওয়ায় ইউক্রেনের ওপর পাল্টা হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেছে ইরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরাকে দেওয়া এক সূত্রে জানান, তেহরানের এই সিদ্ধান্ত কেবল কিয়েভের আনুষ্ঠানিক দুঃখপ্রকাশের পরই নেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মহসিন রেজাই জানান, কাস্পিয়ান সাগরে গত ২৫ জুলাই একটি ইরানি জাহাজে হামলা চালায় ইউক্রেন। এই ঘটনার পর ইউক্রেনের তিনটি সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিল ইরানি সশস্ত্র বাহিনী। তবে ওই ঘটনার জন্য ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ' মাফ' চাওয়ায় শেষ মুহূর্তে হামলা চালানোর এই পুরো অভিযানটি বাতিল করা হয়।

ইরানের কাস্পিয়ান সাগরের জাহাজে ইউক্রেনি হামলায় একজন ক্রু সদস্য নিহত হন বলে ইরানি কর্তৃপক্ষ জানায়। তবে ঘটনার পর পরিস্থিতি থমকে দাঁড়ায় কূটনৈতিক আলোচনায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাকে নিশ্চিত করেছেন যে ইরানি জাহাজে হামলাটি ইচ্ছাকৃত ছিল না। কিয়েভ তেহরানের সাথে সংঘাত বা উত্তেজনা বাড়াতে চায় না বলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন তিনি।

হরমুজ প্রণালীতে কড়া বার্তা

ইউক্রেন ইস্যুর পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রেজাই। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালী দিয়ে ইরান নির্ধারিত নৌপথ বা রুটের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করতে দেওয়া হবে না। কোনো শত্রুপক্ষীয় যুদ্ধজাহাজ যদি এই 'বেআইনি পথ' ব্যবহারের চেষ্টা করে, তবে সে জাহাজকে সাথে সাথে লক্ষ্যবস্তু করা হবে বা আঘাত হানা হবে বলে তিনি সতর্ক করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews