আবেদনে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন দায়িত্বে থাকাকালীন তদবির–বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় বিদেশ যেতে পারেন। সে জন্য অনুসন্ধান কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিদেশযাত্রা রোধ করা বিশেষ প্রয়োজন।