নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের একদিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ির বসত ঘরের শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সুরাইয়া আক্তার রাইসা উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গণেষ্ঠি বাড়ির বাসিন্দা এবং সবজি বিক্রেতা মো: রায়হান উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর সৎ মায়ের সংসারে বড় হন তিনি। বৃহস্পতিবার (২ জুলাই) তার গায়ে হলুদের অনুষ্ঠান এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews