মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৭০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলেছে চীনের দ্রুতগতির মাগলেভ ট্রেন। এর ক্ষীপ্রতা এতটাই বেশি যে কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি দৃষ্টির বাইরে চলে যায়। এর আগে এই ট্রেনটি ঘণ্টায় ৬৪৮ কিলোমিটার বেগ অর্জন করতে পেরেছিল।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা এই পরীক্ষা চালিয়ে সফলতা অর্জন করেন। সেই সময় ওই চৌম্বক ট্রেনটিকে গবেষকরা ওই গতিতে ছোটাতে সক্ষম হন। এক টন তথা প্রায় ১ হাজার কেজির ট্রেনটিকে ৪০০ মিটারের এক বিশেষ ট্র্যাকে চালানো হয়েছিল। ওই বিদ্যুৎগতিতে ছোটার পর ট্রেনটি নিরাপদেই থামতে পেরেছে। আর এরপরই দেখা যায়, এত বেশি গতি নিশ্চিত ভাবেই এক বিশ্বরেকর্ড।

পরীক্ষার ভিডিওটিতে দেখা গিয়েছে, ট্রেনটি একটি রুপোলি বিদ্যুতের ঝলকের মতো তীব্র গতিতে ছুটে যাচ্ছে। যা খালি চোখে অনুসরণ করা প্রায় অসম্ভব। চলে যাওয়ার সাথে সাথেই সেটি নেপথ্যে যেন এক পাতলা কুয়াশার মতো রেখা সৃষ্টি করে ফেলছে। দেখে মনে হয় যেন এটি কোনো সাই ফাই চলচ্চিত্রের একটি দৃশ্য।

কিন্তু কী করে এই গতি অর্জন করতে পারল ট্রেনটি? জানা যাচ্ছে, সুপারকন্ডাক্টিং চুম্বকের সাহায্যেই ট্র্যাকের উপর এমন নিমেষে ছুটে যায় ট্রেনটি। ফলে রেললাইন স্পর্শ না করেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়। এর ত্বরণ এতটাই শক্তিশালী যে এটি একটি রকেট উৎক্ষেপণ করতেও সক্ষম। এই গতিতে ম্যাগলেভ ট্রেনটি দীর্ঘ দূরত্বের শহরগুলোর একটি থেকে অন্যটিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে যেতে পারবে।

সূত্র : এনডিটিভি ও অন্যান্য



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews