এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাকরি পেতে ঘুস দিতে হবে না, তদবিরের জন্য কারও দরজায় ঘুরতে হবে না। মেধা, যোগ্যতা ও সততাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

সোমবার (১৮ মে) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের কারণে অনেক মেধাবী তরুণ তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশ হয়ে পড়ছে। সরকারকে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে, যাতে দেশের প্রতিটি তরুণ তার দক্ষতা অনুযায়ী কাজ পায়। প্রয়োজনে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ আরও সহজ করতে হবে। তবে দেশের ভেতরেই স্বপ্ন পূরণের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের জায়গায় আরও এগিয়ে নিতে হবে। ভোটের রাজনীতির বাইরে গিয়েও রাষ্ট্র পরিচালনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

তরুণদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ করতে হবে। নতুন প্রজন্ম মানবিকতা, সততা ও পরিবর্তনের রাজনীতি চায়। সেই লক্ষ্যেই তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়।

আরও পড়ুন

আরও পড়ুন

নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া

নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক জহিরুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ, কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। পথসভায় স্থানীয় নেতাকর্মী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews