মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এপি জানিয়েছে বিষয়টি অস্বীকার করেছে লেবানন।

দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না আউন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি যে, এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত নই।

লেবাননের কর্মকর্তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনা করবেন না। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসেছে।

গত বৃহস্পতিবার ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছিলেন চলতি সপ্তাহে ওয়াশিংটনে চার দশকের মধ্যে প্রথম সরাসরি আলোচনার পর এবার নেতানিয়াহু ও আউন ফোনে কথা বলতে যাচ্ছেন। ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন দুই নেতা কথা বলবেন।

প্রসঙ্গত, ইসরাইল জানিয়েছে তারা ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ করতে চাইছে না। এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত ২,১৬৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews