বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠার একযুগে পদার্পণ উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এদিন দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বিকাল ৪টার দিকে অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান এবং রেজিস্ট্রার মো: এনামুজ্জামান।

আলোচনা সভায় বিশেষ অতিথি রেজিস্ট্রার মো: এনামুজ্জামান বলেন, ‘আজকের অনুষ্ঠান সফল হোক, আগামী দিনে সংগঠনটি আরো বিকশিত হোক। আমরা চাই ক্যাম্পাসে যা কিছু ঘটবে তার সত্য দিক আপনাদের লিখনীর মাধ্যমে তুলে ধরা হোক।’

বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, ‘আপনারা সব সময় সততার চর্চা করবেন এবং সত্যকে তুলে ধরবেন। পরিবেশ, রাজনীতি, ব্যবসা—বিভিন্ন বিষয়ে লেখালেখির মাধ্যমে দেশের কল্যাণে আপনাদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মাহবুব হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দফতরের উপ-পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন, গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, আল-কুরআন কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা আবু দারদা এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: নাঈম আশরাফ সহ কার্যনির্বাহীর সদস্যরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews