অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে সাদিক কায়েম যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য প্রদান করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজয়ের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক যোগাযোগ আরো সম্প্রসারণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সফরের সফলতা কামনা করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষার্থীসমাজের প্রতিনিধিত্বে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সফরকালে শিক্ষা, গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews