মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব শাহাদাত শেখ।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্য জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান জনাব গোলাম সারোয়ার, বাইতুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি তসলিম উদ্দিন রানা, পর্তুগালের প্রবীণ ব্যক্তিত্ব অলিউর রহমান চৌধুরী, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, বাইতুল মোকাররম জামে মসজিদ লিসবনের সম্মানিত প্রধান খতিব অধ্যাপক মুফতি আবু সাঈদ, পর্তুগাল প্রেসক্লাবের সভাপতি রাসেল আহমেদ, খলিলুর রহমান সাগরসহ অন্যান্য কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের সকলের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তাঁরা। পবিত্র রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছাও জানান।
সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে উপস্থিত সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে সমাপ্ত হয় মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের এই বৃহৎ আয়োজন।