খুলনার পাইকগাছায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ঝুলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ৪৭ নম্বর হাউলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আফিয়া ইভনাত প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ফ্যানটি চালু অবস্থায় খুলে অফিয়া ইভনাত আলভীর নাকের ওপর হাতলটি পড়ে। যাতে তার নাক ও মুখ কেটে গুরুতর জখম হয়।

তাৎক্ষণিক তাকে স্থানীয় কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন বিল্ডিংয়ের শ্রেণিকক্ষে ফ্যানটি লাগানো ছিল। ছাদে ঝুলে থাকা ফ্যানটি হঠাৎ খুলে পড়ার সঠিক কারণ জানা যায়নি।

ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকসহ সচেতন মহল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews