হামাসের ২ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় হামাসের দু’জন কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।



ইসরাইলের পতাকা

| সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় হামাসের দু’জন কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সামরিক বাহিনী জানায়, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজায় এক বিমান হামলায় তারা হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদকে হত্যা করেছে।

তারা বলেছে, আবু লাবাদ দক্ষিণ ইসরাইলের একটি কিবুটজ নির ওজে ২০২৩ সালের অক্টোবরের হামলায় অংশ নিয়েছিলেন।

সামরিক বাহিনী আরো জানিয়েছে, শুক্রবার মধ্য গাজায় একটি পৃথক বিমান হামলায় তাদের বাহিনী হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিবকেও হত্যা করেছে।

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews