ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের দুই পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত আহাম্মদ নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছে। খবর পেয়ে বিজিবি-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ভালুকার আশরাফুল উলুম রাহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের এক কর্মী ভোট কক্ষের সামনে ঘোরাফেরা করছিল। এ সময় ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন বাচ্চুর এক এজেন্ট ভোট কক্ষের ভেতর থেকে তার সঙ্গে তর্কে জড়ায়। বিষয়টি বাইরে জানাজানি হলে দুই পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে বিজিবি-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া- পাল্টা ধাওয়ার সময় কেন্দ্রে দায়িত্বরত গ্রাম পুলিশ আহম্মদের মাথায় রড দিয়ে কে বা কারা আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে সেনাবাহিনীর সঙ্গে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদের জ্ঞান ফেরান। আশরাফুল উলুম রাহমানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অমর বিশ্বাস বলেন, ভোটকেন্দ্রে উঁকি দেয়ায় দুইপক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক গ্রাম পুলিশ আহত হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews