দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে। পরিচালক কৌশিক গাঙ্গুলির এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের কথা জানিয়ে জয়া বলেছেন, আগের কিস্তির তুলনায় এবার গল্পের ‘ডোজটা একটু কড়া’।

মুক্তির আগে কলকাতায় সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া। টানা বৃষ্টির মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি ঠান্ডায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ থাকলেও প্রচারণার দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।

- Advertisement -

জয়া বলেন, দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে মুক্তির আগ পর্যন্ত হলের তালিকা প্রকাশ না হওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার ভাষায়, হিন্দি সিনেমা মুক্তির সময় প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

নতুন সিনেমা সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ না করলেও রহস্য বজায় রেখে জয়া বলেন, ‘একটাই কথা বলতে পারি, এবার ডোজটা একটু কড়া।’ তিনি আরও জানান, ছবিতে এমন কিছু জটিল ও আবেগঘন মোড় রয়েছে, যা দর্শকদের নাড়া দেবে।

পরিচালক কৌশিক গাঙ্গুলির প্রশংসা করে জয়া বলেন, সম্পর্কভিত্তিক গল্প নির্মাণে তিনি অসাধারণ দক্ষ। তার মতে, চরিত্রের আবেগ ও সম্পর্কের সূক্ষ্ম দিক ফুটিয়ে তুলতে কৌশিক গাঙ্গুলির জুড়ি মেলা ভার।

সিনেমায় জয়ার সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য ও ডিম্পল আচার্য। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews