রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে সবুজ মিয়া নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক সবুজ মিয়ার বাড়িতে অভিয়ান চালিয়ে মজুত রাখা জ্বালানি তেল জব্দ করাসহ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, সবুজ স্টোরের মালিক সবুজ মিয়া পেট্রল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করে রাখতেন। পরে তা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেলচালকদের কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে পেট্রল জব্দ করা হয়। কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে পেট্রল বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি