এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)-এর মনোনয়নে শীর্ষস্থান দখল করেছেন পপ সঙ্গীতের অভিজ্ঞ তারকা ম্যাডোনা। তার সর্বশেষ কাজ ‘কনফেশনস টু: দ্য ফিল্ম’-এর সৌজন্যে এ বছর তিনি সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন। এ সংখ্যাটি সমসাময়িক শীর্ষ পপ তারকা টেইলর সুইফটের চেয়েও বেশি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ম্যাডোনা মর্যাদাপূর্ণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ এবং ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’সহ মোট ১১টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। অন্যদিকে টেইলর সুইফট তার সাম্প্রতিক অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’র জন্য মনোনীত হয়ে মোট ৯টি ক্যাটাগরিতে লড়াই করছেন। এছাড়া এই তালিকায় সাতটি করে মনোনয়ন পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন আরিয়ানা গ্র্যান্ডে ও সাবরিনা কার্পেন্টার। ভিএমএ-এর ইতিহাসে ম্যাডোনার সঙ্গে সম্পর্ক চার দশকেরও বেশি পুরনো। ১৯৮৪ সালে প্রথম ভিএমএ মঞ্চে ‘লাইক আ ভার্জিন’ গানের ঐতিহাসিক পরিবেশনার মাধ্যমে তিনি এই আয়োজনকে আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিলেন।

১৯৮৬ সালে ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি ক্যারিয়ারে ২০টি ভিএমএ ট্রফি জিতেছেন। অন্যদিকে টেইলর সুইফট ও বিয়ন্সে যৌথভাবে সর্বোচ্চ ৩০টি করে ভিএমএ পুরস্কার জয়ের রেকর্ড ধরে রেখেছেন। আসন্ন এই পুরস্কার বিতরণী আয়োজনে মোট ১৩টি ক্যাটাগরিতে ভক্তরা অনলাইনে ভোট দেয়ার সুযোগ পাবেন। আগামী ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি সিবিএস ও এমটিভিতে সরাসরি সম্প্রচার ছাড়াও প্যারামাউন্ট প্লাসে উপভোগ করা যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews