জন্মদিনের উদযাপন এরচেয়ে ভালো আর কিভাবে রাঙাতে পারতেন বৈভব সূর্যবংশী? নিজের ১৫তম জন্মদিনের রেশ কাটতে না কাটতেই করলেন মাত্র ১৫ বলে ফিফটি। যেন জানান দিলেন জাতীয় দলের জন্য প্রস্তুত তিনি। ৭২ ঘণ্টা আগে নিজের ১৫ বছরে পা রেখেছেন সূর্যবংশী। সেই থেকেই আলোচনা, এখন চাইলে ভারতের জাতীয় দলে নামানো যাবে তাকে। কেনো তাকে নিয়ে এতো কথাবার্তা— তারই উপমা দিলেন যেন গতরাতে।

সোমবার (৩০ মার্চ) গুয়াহাটিতে আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংসকে মাত্র ১২৭ রানে গুটিয়ে দেয় রাজস্থান রয়্যালস। যা তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন স্বাগতিকরা।

এই জয়ের মূল নায়ক বৈভব সূর্যবংশী। যার ঝড়ো ইনিংসে ছিন্নভিন্ন হয়ে যায় চেন্নাইয়ের বোলিং আক্রমণ। শেষ পর্যন্ত সপ্তম ওভারে আউট হওয়ার আগে ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

পরে ধ্রুব জুরেল ১৮ রান করে ফিরলেও, যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ আর কোনো বিপদ হতে দেননি। জয়সওয়াল ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ও পরাগ যোগ করেন ১৪ রান। ফলে সহজেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পান আনশুল কাম্বোজ, তিনি নেন ২টি উইকেট।

এর আগে চেন্নাই শুরু থেকেই চাপে পড়ে যায়। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ৮২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে কিছুটা প্রতিরোধ গড়েন জেমি ওভারটন। ৩৬ বলে ৪৩ রানের ইনিংসে দলকে ১২৭ রানে পৌঁছাতে সাহায্য করেন তিনি।

রাজস্থানের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন জফরা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা—প্রত্যেকে নেন দু’টি করে উইকেট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews