১২ বছরের শিশু মো. জুবায়ের হোসেন জটিল রোগে আক্রান্ত। চিকিৎসদের ভাষায় ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর এ রোগ। এপ্লাস্টিক অ্যানিমিয়া রক্তজনিত এ রোগটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। পরিবারের পক্ষে এতো টাকা যোগার করা সম্ভব হচ্ছে না।

যশোরের ঝুমঝুমপুরের মোজাম্মেল হেসেনের ছেলে জুবায়ের। সে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। 

গত সাড়ে তিন মাস ধরে রাজধানীর পিজি হাসপাতালের রক্ত ক্যান্সার বিভাগের চিকিৎসক ডা. আজিজের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। তবে খরচ চালাতে না পেরে বর্তমানে শিশুটিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জুবায়েরের বাবা মোজাম্মেল হোসেন জানান, ছেলের চিকিৎসা খরচ সামলাতে আর পারছি না। দুই তিন দিন পর ব্লাড দেয়া লাগে যাতে খরচ হয় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা। মাসে ব্লাডে খরচ হয় ৪৫ থেকে ৫৫ হাজার টাকা এবং ওষুধের খরচ মাসে ৩৮ থেকে ৪২ হাজার টাকা। সবমিলে প্রত্যেক মাসে খরচ দাঁড়ায় ৮৫ থেকে ৯০ হাজার টাকা।  

তিনি জানান, ছেলেটির চিকিৎসার জন্য ডাক্তার বলেছে ‘বোনের টিকা’ দিতে হলে চল্লিশ থেকে ৪৫ লাখ টাকা লাগবে। আমার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। 

সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনারা সবাই এগিয়ে আসুন আমার একমাত্র ছেলেকে বাঁচাতে। আমরা সবাই মিলে ১২ বছরের বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে পারি।

সাহায্য পাঠাবার ঠিকানা

বিকাশ 01797122697

নগত=01762341664

অগ্রণী ব্যাংক ঝুমঝুমপুর শাখা

হিসাব নং- 0200019707310

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews