চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামের এক কিশোর মারা গেছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া জানান, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। অভিযুক্ত গাড়িটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews