নাটোরের বড়াইগ্রামে অটোভ্যানের ধাক্কায় আব্দুর রহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে রহিম বন্ধুদের সাথে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews