একাকিত্ব শুধু মানসিক কষ্টই নয়, শারীরিক স্বাস্থ্যের জন্যও বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন একাকী থাকা ও সামাজিক বিচ্ছিন্নতা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে।

২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী একাকিত্ব করোনারি হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। সামাজিক বিচ্ছিন্নতা শরীরে দীর্ঘমেয়াদি মানসিক চাপ সৃষ্টি করে, যার ফলে রক্তচাপ বৃদ্ধি, প্রদাহ এবং রক্তনালীর ওপর চাপ বাড়ে। এসব পরিবর্তন সময়ের সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

- Advertisement -

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ৪৫ বছরের বেশি বয়সীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ একাকিত্বে ভোগেন এবং ৬৫ বছরের বেশি বয়সীদের উল্লেখযোগ্য অংশ সামাজিক বিচ্ছিন্নতার শিকার। বিভিন্ন গবেষণার বিশ্লেষণে দেখা গেছে, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা হৃদরোগের ঝুঁকি প্রায় ২৯ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

একাকিত্বের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে মানুষের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলা, নিজের যত্নে অনীহা, অনিয়মিত খাবার ও জীবনযাপন, ঘুমের সমস্যা, মনোযোগ কমে যাওয়া এবং স্মৃতিশক্তির দুর্বলতা।

বিশেষজ্ঞদের পরামর্শ, পরিবার-পরিজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, হালকা শরীরচর্চা, সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া একাকিত্ব কমাতে ও হৃদস্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews