শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা। বৃহস্পতিবার ( ২১ মে) সংগঠনটির উদ্যোগে পৌর শহরের ৪৩ নম্বর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, হাত ধোয়ার সঠিক নিয়ম, পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং নিয়মিত পড়াশোনার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। বক্তারা শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী পেয়ে অনেক শিক্ষার্থীর মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। আয়োজকদের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, সহকারী শিক্ষিকা রোজিনা আক্তার, জেমী, শামীমা সুলতানা, মাহমুদা হোসাইন, সংগঠনের সদস্য সামি, আরিফুল ইসলাম লিয়ন, সলিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে।

তারা আরও বলেন, মানবিক ও শিক্ষাবান্ধব এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহও বৃদ্ধি করে।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews