বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) গোল উৎসব করেছে ফর্টিস এফসি। গতকাল ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ফর্টিসের অধিনায়ক ওমর বাবু হ্যাটট্রিক করেছেন। তিনি ৬, ৪২ ও প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৭) গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এ ছাড়া ওকাফোর দুটি (৫৫ ও ৬৭ মিনিটে) এবং টামাঙ একটি (৪৮ মিনিটে) গোল

করেন। ফকিরেরপুলের টুডু ৮৮ মিনিটে আত্মঘাতী গোল করে ফর্টিসের জয়ের ব্যবধান বাড়ান। ফকিরেরপুলের পক্ষে ১৯ মিনিটে একমাত্র গোলটি করেন ইব্রাহিম। এ জয়ে ফর্টিস এফসি ৩১ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আবাহনী লিমিটেড।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews