দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা। ধারাবাহিক নাটক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে কি বাদ পড়লেন অভিনেত্রী তন্বী লাহা রায়? আসলে যা রটে তার কিছু তো বটে! দর্শকের মতো খানিক হতবাক অভিনেত্রীও। তিনিও নাকি অপেক্ষায় ছিলেন কলটাইমের। কিন্তু সেই আশায় নিরাশ হলেন তন্বী লাহা রায়। মন খারাপ নিয়েই প্রকাশ্যে আনলেন সত্যিটা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটির শুরুর দিন থেকেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল মীরা চরিত্রটি। তবে হঠাৎই গল্প থেকে সরিয়ে দেয়াকে প্রয়োজন ফুরিয়েছে বলেই মনে করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তন্বী লিখেছেন, শেষবার মীরা হয়ে লিখছি। ভাবিনি মীরার গল্পটা অসম্পূর্ণ হয়ে থাকবে। এখনো তো অনেক না বলা কথা ছিল, অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি ছিল। আমায় অনেকদিন দেখা যায়নি বলে তোমাদের যে মেসেজগুলো পেয়েছি, তা অনুভব করেছি। তিনি বলেন, তোমরা শুধু মীরাকে দেখোনি, তোমরা আপন করে নিয়েছিলে। বিদায় বলা খুব কঠিন, বিশেষ করে গল্পটা যখন শেষ হয় না। কেন মীরাকে বিরতি দিলো এভাবে আমিও জানি না। এখানেই মীরার জার্নি শেষ। প্রসঙ্গত, এর আগেও বহু ধারাবাহিকে হঠাৎ কোনো চরিত্র গড়ে ওঠা এবং বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে মীরা চরিত্রের সঙ্গে চুক্তি থাকার পরেও কেন কলটাইম পেলেন না তন্বী, তা জানা নেই তার। আচমকা এমন খবরে মন খারাপ তন্বীর অনুরাগীদেরও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews